ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বিচ্ছেদ হয়নি, শাকিব-বুবলী এখনো স্বামী-স্ত্রী!

    বিচ্ছেদ হয়নি, শাকিব-বুবলী এখনো স্বামী-স্ত্রী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানান নাটকীয়তার পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্ত্রী হিসেবে বুবলী ও সন্তান শেহজাদ খানের কথা স্বীকার করেছেন শাকিব খান।

    বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আসার পরই আনুষ্ঠানিকভাবে শাকিব খান তার ফেসবুক পেজ থেকে স্ত্রী ও সন্তানের কথা স্বীকার করেন।

    একইভাবে স্বামী ও সন্তানের কথা সামাজিকমাধ্যমে স্বীকার করেছেন বুবলী নিজেও। এরপর পরই শাকিব খান ও বুবলীর বিচ্ছেদ নিয়ে গুঞ্জন উঠে মিডিয়াপাড়ায়। কয়েকটি গণমাধ্যমে বিচ্ছেদের সংবাদও প্রকাশিত হয়। তবে একটি সূত্রে জানা গেল, শাকিব খান ও বুবলী এখনও স্বামী-স্ত্রী। তাদের মধ্যে হয়নি বিচ্ছেদ বা ডিভোর্স।

    বুবলীর পারিবারিক সূত্র আরো জানায়, তা‍ঁরা তাদের সন্তান ও পরিবার নিয়ে ভালোই আছেন।

    সূত্র জানায়, ‘বুবলী ও শাকিবের মধ্যে বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদ হওয়ার পর কেউ সন্তানের নাম ছবি প্রকাশ করে না। অবশ্যই বিষয়টি নিয়ে কথা বলবেন বুবলী। তবে শতভাগ নিশ্চিত তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি। ’

    জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরার্ষ্ট্রেও নিউইয়র্ক লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি এই সন্তানের জন্ম দেন। ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। সেখানে সন্তান জন্ম দিয়ে ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন।  

    শাকিবের সঙ্গে অন্য নায়িকার প্রেমের গুঞ্জনও রটে মিডিয়াতে। বুবলী সম্প্রতি ফেসবুকে প্রকাশ করেন  নিজের বেবি বাম্পের দুটি ছবি। এরপর থেকেই সিনেমাপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা।  

    অনেকদিন ধরেই মিডিয়াতে চাউর হয়েছে সন্তানের জন্ম দিয়েছেন বুবলি। সেই সন্তানের বাবা শাকিব খান। এবার সেই গুঞ্জনই অবশেষে সত্যি হলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ