ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • তৃতীয় শ্রেণির ছাত্রীকে নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেফতার

    তৃতীয় শ্রেণির ছাত্রীকে নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে নিজ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে মো. তাজল ইসলাম (৫৫) নামে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অভিযুক্ত সেই শিক্ষককে আদালতের মাধ্যমে  জেল হাজতে পাঠানো হয়েছে।

    এর আগে বুধবার (২৮ সেপ্টম্বর) পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার তাজল ইসলাম উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাবুবুর রহমান  জানান, বুধবার বিদ্যালয় চলাকালীন সময় দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী বাথরুমে গেলে সেখানে গিয়ে তাঁর স্পর্শকাতর স্থানে হাতে দেয় ওই শিক্ষক। পরে ওই ছাত্রী তার পরিবারকে বিষয়টি জানায়। এর পর পরিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদেকে ঘটনাটি জানান এবং বুধবার রাতে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা।

    তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষককে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই শিক্ষার্থীর জবানবন্দী নিতে তাকেও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ