ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মাঝপথে বাইক থেকে নামিয়ে তরুণীকে ধর্ষণ

    মাঝপথে বাইক থেকে নামিয়ে তরুণীকে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে গন্তব্যে যাওয়ার পথে মোটরসাইকেল থামিয়ে তরুণীকে অভিযোগ উঠেছে এক বাইকচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার রাতে আল আমিনের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। গ্রেফতার আল আমিন উপজেলার পূর্ব মাদ্রাজ গ্রামের হারুন চৌকিদারের ছেলে।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার মামাতো বোনকে নিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন ওই তরুণী। সন্ধ্যা ঘনিয়ে এলে  তাদের উত্ত্যক্ত শুরু করেন চালক আল আমিন। একপর্যায়ে কুপ্রস্তাব দেন। স্লুইসগেট এলাকায় এলে দুজনকে মোটরসাইকেল থেকে নামিয়ে টানাহেঁচড়া করতে থাকেন তিনি। ভয়ে দুজন দুদিকে ছুটে যান।

    এ সময় তরুণীকে জাপটে ধরে বেড়িবাঁধের ঢালের কেওড়া বনে নিয়ে ধর্ষণ করেন আল আমিন। পরে তা‍ঁর সঙ্গে থাকা মামাতো বোন বিষয়টি স্থানীয়দের জানান। এরপর স্থানীয়রা এলে ভুক্তভোগীকে বনে ফেলে রেখেই পালিয়ে যান অভিযুক্ত চালক।

    চরফ্যাশন থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে চরফ্যাশন থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। অভিযুক্ত বাইকচালককে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ