ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পটুয়াখালীতে থানাতেই এসআই’র মৃত্যু

    পটুয়াখালীতে থানাতেই এসআই’র মৃত্যু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্তব্য পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এসআই সাইদুর রহমানের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় দায়িত্ব হস্তান্তরের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জেএইচ খান লেলিন তাকে মৃত ঘোষণা করেন।

    কর্তব্যরত চিকিৎসক জেএইচ খান লেলিন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

    নিহত এসআই সাইদুর রহমান স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রের জনক ছিলেন। তার বয়স হয়েছিল ৪৪ বছর। পরবর্তীতে লাশ মহিপুর থানায় নিয়ে আসার পর দুপুর ১২টায় থানার সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পটুয়াখালী পুলিশ লাইনসে দ্বিতীয় জানাজা শেষে অফিসিয়াল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বরিশাল শহরের হাতেম আলী কলেজ সংলগ্ন তার পৈতৃক বাড়িতে মরহুমের লাশ দাফন করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ