ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • চাঁপাইনবাবগঞ্জে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

    চাঁপাইনবাবগঞ্জে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল আনন্দ  শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। 

    জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। 

    র‌্যালিটি শহরের হুজরাপুর এলাকা হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। পরে নেতৃবন্দরা কেক কাটেন। শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। 

    এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ,  যুগ্ম  সম্পাদক ও চাঁপাইনববগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এমপি, সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ প্রমূখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ