ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • লালমোহনে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

    লালমোহনে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে ভোলার লালমোহনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলন, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, আক্তার হোসেন প্রমূখ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

    এরপূর্বে নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মিনা দিবস ২০২২ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ