ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ভোলায় বালু উত্তোলনের সময় ড্রেজার-বাল্কহেড জব্দ, আটক ৫

    ভোলায় বালু উত্তোলনের সময় ড্রেজার-বাল্কহেড জব্দ, আটক ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও সাতটি বাল্কহেড জব্দ করা হয়েছে। এসময় পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। আটকরা ভোলা ও বরিশাল জেলার বাসিন্দা। 

    রোববার ভোরে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা ভেদুরিয়ার তেঁতুলিয়া নদীতে অভিযান চালাই। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও সাতটি বাল্কহেড জব্দ করে পাঁচজনকে আটক করা হয়। 

    পরে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) মো. আলী সুজা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ ড্রেজার ও বাল্কহেডসহ আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ