ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পটুয়াখালীতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক,শিক্ষক পরিবারের সংবাদ সম্মেলন

    পটুয়াখালীতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক,শিক্ষক পরিবারের সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী শহরের সেন্টার পাড়া হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বসতবাড়ি জোর-জবরদস্তি করে দখল এবং উৎখাতের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

    সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে রমেশ চন্দ্র কর অভিযোগ করেন, সেন্টার পাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় খোকন চন্দ্র চ্যাটার্জী, সাংবাদিক মনোক কান্তি কর,শিক্ষিকা বানী দেবী, ও দরিদ্র অসহায় শ্যামল, কমল মুখার্জী সহ বেশ কয়েকটি হিন্দু পরিবার জমিদার আমল থেকে বসবাস করে আসছেন। 

    কিন্তু সম্প্রতি স্থানীয় ধনাঢ্য ব্যবসায়ী শুভাশিষ মূখার্জী অবৈধ টাকা এবং পেশিশক্তি ব্যবহার করে হিন্দু পরিবার গুলো কে উৎখাত করতে চাচ্ছে। এ বিষয়ে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সদর থানায় অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, শুভাশিষ মূখার্জী শহরের ভূমিদস্যু,জালিয়াতি, হুন্ডি ব্যবসার সাথে জড়িত। 

    সংবাদ সম্মেলনে পটুয়াখালী সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বাদল ব্যানার্জী, মুক্তিযোদ্ধা আমান তালুকদার সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

    এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শুভাশিষ মূখার্জী মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ