ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • গলাচিপায় স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

    গলাচিপায় স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় ফারিয়া (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দাদা হাশেম হাওলাদারের সাথে মাছ ধরতে গিয়ে মারা যাওয়ার খবর পরিবারের পক্ষ থেকে জানানো হলেও কর্তব্যরত চিকিৎসকরা গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ফারিয়ার ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো আলামত দেখতে পান। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাঝগ্রামে। 

    পরিবার থেকে জানা গেছে, ফারিয়া চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। শুক্রবার সকালে ফারিয়া দাদা হাশেম হাওলাদারের সাথে উন্মুক্ত খালে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে ভেজা শরীরে বাড়িতে এসেই ফারিয়া অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় ও তার পরিবারের সদস্যরা তাৎক্ষণিক গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে, কর্তব্যরত চিকিৎসকরা ফারিয়ার গলায় আঘাতের চিহ্ন দেখতে পায় এবং তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পুলিশ গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে।

    এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, ফারিয়ার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ