ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • থানায় কর্তব্যরত অবস্থায় এসআইর মৃত্যু

    থানায় কর্তব্যরত অবস্থায় এসআইর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া উপজেলার মহিপুর থানায় কর্তব্যরত অবস্থায় এক পুলিশ উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল অনুমান ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ উপ-পরিদর্শক মো: সাইদুর রহমান (বিপি নং-৭৮৯৭০৮৭৫৬৪) বরিশাল কোতয়ালী মডেল থানার উত্তর সাগরদী এলাকার হালিম মঞ্জিলের মো: মোকছেদুর রহমানের তৃতীয় সন্তান। 

    পুলিশ বিভাগে তিনি সাড়ে ২৩ বছর এবং মহিপুর থানায় দু’দফায় প্রায় চার বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মহিপুর থানার বখশি পুলিশ কনেষ্টবল  রাসেল জানান, এস আই সাইদুর রহমান সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন। 

    সকাল ৮টার পর দায়িত্ব ছেড়ে বাসায় ফেরার পথে বুকে ব্যথাজনিত অসুস্থ্যতা বোধ করায় তাকে পুলিশ পিক-আপে দ্র”ত কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জেএইচ খান লেলীন তাকে মৃত ঘোষনা করেন। 

    মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, ’আমরা মহিপুর থানা পুলিশ তার এ আকস্মিক মৃত্যুতে ভীষন ভাবে শোকাহত। নিহত পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান’র স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। ছেলে দশম শ্রেনী ও মেয়ে তৃতীয় শ্রেনীতে অধ্যয়নরত। 

    পুলিশ বিভাগে দক্ষতা ও সুনামের সাথে তিনি দীর্ঘদিন চাকুরী করেছেন।’কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলীন বলেন, 'পুলিশ অফিসার সাইদুর রহমানকে মৃত অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৮ টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার ঘন্টা খানেক আগে তার মৃত্যু হয়।'


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ