ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নদী থেকে মাছ তুলতে গিয়ে ফেরির স্টাফ নিখোঁজ

    নদী থেকে মাছ তুলতে গিয়ে ফেরির স্টাফ নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার ভেদুরিয়া ঘাটে মেঘনা নদীতে পড়ে আমিরুল ইসলাম (২২) নামে ফেরির এক স্টাফ নিখোঁজ রয়েছেন।

    শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

    নিখোঁজ আমিরুল ঝালকাঠি জেলার নলছিঠি উপজেলার শামিম আহমদের ছেলে ও ভোলা-বরিশাল রুটের চলাচলকারী ফেরি কৃষ্ণচূড়ার লস্কর ছিলেন।  

    ভেদুরিয়া ঘাটের টার্মিনাল সহকারী (বিআইডব্লিটিসির) মো. হেলাল উদ্দিন জানান, সকালে লস্কর আমিরুল ফেরিতে দাঁড়িয়ে দেখতে পান নদীতে একটি মাছ ভাসছে। এ সময় তিনি ফেরিতে থেকেই সেই মাছটি তুলতে যান। তখন পা পিছলে তিনি নদীতে পড়ে যান। এর পর থেকে নিখোঁজ রয়েছেন।

    ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নোমান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল চেষ্টা চালাচ্ছে। তবে দুপুর পর্যন্ত তার সন্ধান মেলেনি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ