ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার ৫ বছর পর ঘাতক গ্রেফতার

    ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার ৫ বছর পর ঘাতক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনী দ্বন্দ্বে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করার ৫ বছর পর অভিযুক্ত ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বরিশাল জেলা। গ্রেফতারকৃতের নাম আফজাল হোসেন (৪০)। 

    তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পশ্চিম কামদেবপুর এলাকার মৃত মোতাহার আলী হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই বরিশালের পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির। 

    মঙ্গলবার (১ জুন) ভোরে পশ্চিম কামদেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনী দ্বন্দ্বে পূর্ব শত্রুতার জ্বের ধরে ২০১৬ সালের ৩ জুলাই পশ্চিম কামদেবপুর এলাকার রফিকুল ইসলাম ওরফে তুজাহার আলীর ছেলে মোঃ সজলকে মোল্লারহাট ইউনিয়নের মালুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

    এ ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত করে। তবে তদন্তে ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেনের বিষয়টি এড়িয়ে গেলে বাদী পক্ষ অসন্তোষ জানালে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।  

    ২০১৯ সালের ২৩ মার্চ সজল হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম তালুকদারের হাত-পা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ঘটনায় সাইদুলের স্বজনরাও কবির চেয়ারম্যানকে দায়ী করেন। তাদের দাবি কবির চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকায় সজল হত্যায় আসামী হয়েছিলো সাইদুল, আর সম্পর্কের অবনতি ঘটায় সাইদুলকে হত্যা করা হলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ