ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • দৌলতখানে ১১ চোরাই মোবাইল উদ্ধার, আটক ১

    দৌলতখানে ১১ চোরাই মোবাইল উদ্ধার, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে ১১টি চোরাই মোবাইল ফোনসহ সোহেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  এ তথ্য  নিশ্চিত করে দৌলতখান থানা পুলিশ। 

    এর আগে বৃহস্পতিবার রাত পোনে নয়টার দিকে দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট থেকে চোরাই ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ সোহেলকে আটক করা হয়। 

    পুলিশ  জানায়,  সোহেল দীর্ঘদিন ধরে এলাকায়  চোরাই মোবাইল ফোন বিক্রির ব্যবসা করে আসছিলো। ঢাকা থেকে সোহেল নামে জনৈক এক ব্যক্তি তা‍ঁর কাছে এসব চোরাই মোবাইল পাঠায়। আটক সোহেল  উপজেলার সৈয়দপুর  ইউনিয়নের  ৭ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর  রশিদের ছেলে।

    দৌলতখান  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ইউনিয়নের লঞ্চঘাটে পুলিশ অভিযান চালিয়ে ১১টি চোরাই মোবাইল, চোরাই ফোন বিক্রির  ২০ হাজার ৯শ' ৫০ টাকাসহ সোহেলকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ