ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • দৌলতখানে ইউপি সদস্যের নেতৃত্বে যুবকের ওপর হামলার অভিযোগ 

    দৌলতখানে ইউপি সদস্যের নেতৃত্বে যুবকের ওপর হামলার অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে অনিকুল ইসলাম শাহিন (৩২) নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ  উঠেছে। শাহিন দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

    বুধবার (১৪ সেপ্টেম্বর)  দিনগত রাত সাড়ে আটটার দিকে  এ হামলার ঘটনা ঘটে।  অভিযোগে জানা গেছে, বুধবার  রাতে দক্ষিণ  জয়নগর ইউনিয়ন পরিষদের  সাবেক সদস্য আবদুল ওহিদের ছেলে শাহিন  মোটরসাইকেলে স্থানীয়  নুরমিয়ার হাটে যায়। এর কিছুক্ষণ পরই বর্তমান ইউপি  সদস্য  তানজিল হোসেন মামুন ও তাঁর  ভাই  মাসুমের নেতৃত্বে  ৫/৬ জন শাহিনের ওপর হামলা করা হয়। এসময় হামলাকারীরা  লাঠিসোঁটা নিয়ে শাহিনকে এলোপাতাড়ি  পিটিয়ে  আহত করে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে  জখম হয়।  পরে স্থানীয়রা  হামলাকারীদের হাত থেকে তাঁকে  উদ্ধার  করে দৌলতখান হাসপাতালে  ভর্তি করেন।  

    আহত শাহিন জানান, সম্প্রতি ইউপি সদস্য তানজিল  হোসেন মামুনের ভাই মাসুমকে নিয়ে একটি  পত্রিকায় নির্মাণাধীন ভবনের মালামাল চুরির বিষয়ে সংবাদ  প্রকাশিত  হয়। ওই নিউজ ফেসবুকে  শেয়ার করায় তাঁর ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ  করা হয়েছে। 

    এ ব্যাপারে ইউপি সদস্য  মামুন জানান,  হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. জাকির হোসেন বলেন, অভিযোগ  পেয়েছি।  তদন্ত  সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ