ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • লালমোহনে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত

    লালমোহনে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 

    প্রধান অতিথি তার আলোচনায় বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে সামাজিক সম্প্রতি বজায় রয়েছে। দেশের সামাজিক সম্প্রতি নষ্ট করার জন্য একটি মহল সবসময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কারনে তাদের সকল অপচেষ্টা বন্ধ রয়েছে। এখনো অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ভুয়া ও মিথ্যা তথ্য রটনা করছে সামাজিক সম্প্রতি নষ্ট করার জন্য। তাদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে। 

    এমপি শাওন আরো বলেন, একসময় চট্রগ্রামের সাকা চৌধুরী এবং লালমোহনের মেজর হাফিজের নেতৃত্বে দেশের সামাজিক সম্প্রতি নষ্ট করার জন্য কথাবর্তা বলত। তাদের কারনে দেশে অনেক এলাকায় সম্প্রতি নষ্ট হয়েছিল। মেজর হাফিজ তখন বলেছিল, আওয়ামী লীগের সাথে বিয়ে সাদী ও সম্পর্ক না রাখতে। এরা ছিল চরম নিকৃষ্ট মনের মানুষ।  

    এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার, লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, মাছুমা বেগম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা মদন মোহন মন্দির কমিটির উপদেষ্টা মন্টু রঞ্জন কুন্ডু, শ্যামল দত্ত, সহসভাপতি কালীপদ দাস, সাধরণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ড, দপ্তর সম্পাদক শংকর মজুমদার, নির্বাহী সদস্য নিরঞ্জন চন্দ সেন্টু, জয়ন্ত চন্দ পন্টি, মঙ্গল সিকদার বাজার সার্বজনীন দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি পবন কান্তি শীল,  সাধারণ সম্পাদক দিপক বিশ্বাস প্রমূখ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ