ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সোনামসজিদ তোহাখানায় পবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠিত

    সোনামসজিদ তোহাখানায় পবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে হজরত শাহ নেয়ামতুল্লাহ (রঃ) তোহাখানা মসজিদে পবিত্র ঔরশ শরীফ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। 

    এতে চাঁপাইনবাবগঞ্জ ও জেলার বাইরে থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে। পবিত্র ওরশ উপলক্ষে তোহখানা চত্বরে কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে তোহাখানা মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

    জুম্মার নামাজের পর বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের দেখার জন্য শাহ নেয়ামতুল্লাহ (রঃ) এর বিভিন্ন পোষাক ও আসবাবপত্র দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরআগে বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঔরশে অংশগ্রহনের অংশ হিসেবে এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটায়। এছাড়াও ওরশ শরীফ উপলক্ষ্যে সোনামসজিদের রাস্তার দু’ধারে বিভিন্ন পন্যের মেলা বসেছে। 

    শুক্রবার তোহাখানায় জুম্মার নামাজ আদায় করেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ ফরিদ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। 

    উল্লেখ্য, শাহ্ নেয়ামতউল্লাহ (রহঃ) দীর্ঘ প্রায় ৩৩ বছর এই অঞ্চলে সুনামের সাথে ইসলাম প্রচার করেন। পরে তিনি পিরোজপুরেই ১০৭৫ হিজরী (১৬৬৪ খ্রিষ্টাব্দে) মতান্তরে ১০৮০ হিজরীতে (১৬৬৯ খ্রিষ্টাব্দে) পরলোকগমন করেন। তাকে তোহাখানায় সমাহিত করা হন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সীমান্তঘেঁষা শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে তোহাখানার ভেতরে শাহ নেয়ামতউল্লাহ (রহঃ) এর তিন গম্বুজ মসজিদের উত্তরে শাহ নেয়ামতউল্লাহের মাজার অবস্থিত।


    ‍এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ