ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা
  • আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

    আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শুক্রবার বেলা আড়াইটার দিকে জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম সাইদার মালিথা (৫০)। তিনি পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তাঁর বাড়ি একই ইউনিয়নের কাবলীপাড়া গ্রামে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে সাইদার মালিথা স্থানীয় বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। চর বাঙ্গাবাড়ী গ্রামে বাঁধের ওপর মোটরসাইকেল করে একদল দুর্বৃত্ত এসে তাঁকে ঘিরে ধরে। এরপর তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থালেই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

    পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


    ‍এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ