ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আমি কোনো দুর্নীতি করিনি: মিমি

    আমি কোনো দুর্নীতি করিনি: মিমি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনয়ের পাশাপাশি তৃণমূলের রাজনীতিতে নাম লেখিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের যাদবপুর আসনের নির্বাচিত সংসদ সদস্য তিনি। সম্প্রতি তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে তৃণমূল।

    দুর্নীতির এসব ঘটনা দলের উপর কতটা প্রভাব ফেলছে? বাকিদের ভাবমূর্তিও কি খারাপ হচ্ছে? একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে এসব প্রশ্নের মুখে পড়েন মিমি চক্রবর্তী। জবাবে এই অভিনেত্রী বলেন—‘আমি কোনো দুর্নীতি করিনি, আমার গায়ে কোনো দাগ লাগবে না। সরাসরি তো নয়ই পরোক্ষভাবেও কোনো দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

    এ সময় সঞ্চালক প্রশ্ন করেন, ভবিষ্যতে বিজেপি বা তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনো রাজনৈতিক দলে আপনাকে দেখা যাবে কি না? উত্তরে মিমি বলেন, ‘এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে দেশের নানা প্রান্তে বিজেপির নেতাদের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে; সেগুলোর জবাব আগে পাওয়া দরকার। তারপর এসব প্রশ্নের উত্তর দেওয়া যাবে।’

    চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতিতে আসলে, তাদের গ্ল্যামার বা জনপ্রিয়তা দেখে কী অন্য রাজনীতিবিদরা হিংসা করেন? জবাবে মিমি চক্রবর্তী বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই। এ ক্ষেত্রে একটা গ্রহণযোগ্যতার প্রশ্ন তো থাকেই। তবে নিজের জায়গাটা নিজেকেই তৈরি করে নিতে হয়। যখন রাজনীতিতে আসি তখন হয়তো অনেক কিছুই জানতাম না। কিন্তু আমি অন্যদের থেকে শিখেছি। আর সে কারণেই আজকের এই গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।’


    ‍এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ