ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • প্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় শ্রমিকলীগ নেতা কারগারে

    প্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় শ্রমিকলীগ নেতা কারগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব হাসান রিতুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে মাহবুব হাসান রিতুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

    গ্রেফতারকৃত জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান রিতু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কালিতলা মো. শরিফুল ইসলামের ছেলে।  

    ভুক্তভোগী প্রতিবন্ধী যুবতীর পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৭ বছর বয়সী এক যুবতীকে নানারকম প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই বস্তিপাড়া মহল্লার ওই যুবতী শারীরিক প্রতিবন্ধী। ওই যুবতীকে শ্রমিকলীগ নেতা মাহবুব হাসান রিতু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা গুলবাগ-বেলতলা জামে মসজিদের পাশের মো. সালাউদ্দিন ওরফে কচি মিয়ার ভাড়া বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বুধবার বিকেলে সদর মডেল থানায় মামলা দায়ের করেন যুবতীর মা। 

    মামলার বাদি প্রতিবন্ধী যুবতীর মা বলেন, মহানন্দা সেতু হতে নানারকম কৌশলে তার ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বাসায় এসে আমাদেরকে সব ঘটনা খুলে বলে। পরে এর বিচার নেয়ার জন্য থানায় মামলা করেছি। তার উপযুক্ত শাস্তি দাবি করছি। 

    স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক জানান, শিবতলা গুলবাগ-বেলতলা জামে মসজিদের পাশের মো. সালাউদ্দিন ওরফে কচি মিয়ার ভাড়া বাসায় নেয়ার বিষয়টি মাহবুব হাসান রিতুর বাড়ির লোকজনও জানে না। আমরা জানতে পেরেছি, সে এখানে গোপনে বাসা ভাড়া নিয়ে মাদক সেবন ও নারী নিয়ে আনন্দ-ফূর্তি ও নানারকম অপকর্ম করে। একজন প্রতিবন্ধী যুবতীও যার কাছে নিরাপদ নয়। তার উপযুক্ত বিচার হওয়া উচিত। 

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) একেএম আলমগীর জাহান  বলেন, প্রতিবন্ধী যুবতীর মা ধর্ষণের মামলা দায়ের করলে শ্রমিকলীগ নেতা মাহবুব হাসান রিতুকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ