ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে এরফান আলী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ভোলাহাটের ময়ামারী এলাকার মৃত তৈয়ব আলী ছেলে।

    বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া  ইউনিয়নের মহানন্দা নদীর গৌরীপুর নামক ঘাট থেকে মরদেহ উদ্ধার করে।


    গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, সকালে বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুর এলাকায় মহানন্দা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

    পরিবারের বরাত দিয়ে ওসি জানান, গত দু'দিন থেকে এরফান আলী নিখোঁজ ছিলেন। সে মৃগি রোগে আক্রান্ত ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ