ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 

    ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে ট্রাক-মোটরসাইক সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. আবুল খায়ের (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ভোলার দৌলতখান উপজেলার দলিল খায়ের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের দৌলতখান উপজেলার বায়তুল ফালাহ্ মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে আবুল খায়ের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাদরাসার উদ্দেশ্যে রওনা দেন। মোটরসাইকেলটি দৌলতখানের দলিল খায়ের হাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক আবুল খায়ের এর মৃত্যু হয়।

    দৌলতখান থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ