ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

    সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলা এলাকায় বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ। 

    নিহতরা হলেন- একই গ্রামের বাকুপাড়ার তাহেরের ছেলে মামুদ (৩৫), মৌলভীপাড়ার মহির আলীর ছেলে সাইদুল (৩৮) এবং চৌধুরী পাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে আলতাফ (৪৫)।

    স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ওই গ্রামের আমেরিকা প্রবাসী মিলনের নির্মাণাধীনের ভবনের কাজ চলছি। কয়েকদিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ শেষ করা হয়। বুধবার সকালে মাসুদ ও সাইদুল সাটারিংয়ের মালামাল খুলতে নিচে নামেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে শ্রমিক আলতাফও নিচে নামেন।

    পরে তিনিও ফিরে না আসায় স্থানীয়রা নিচে নেমে তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ ও সাইদুলকে মৃত বলে ঘোষণা করেন।

    এছাড়া গুরুতর অসুস্থ আলতাফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। বেলা ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ