ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ৪ ভারতীয় নাগরিকের কারাদণ্ড

    ৪ ভারতীয় নাগরিকের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বিপুল পরিমাণ অবৈধ কাপড়সহ গ্রেফতার চার ভারতীয় নাগরিককে পাঁচ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- সুভাস মণ্ডল, লক্ষ্ণণ দাশ, পরাণ দাস ও রমেন দাস।

    সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় ঘোষণা করেন।

    মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ চার ভারতীয় নাগরিকসহ ১৫ জনকে আটক করে কোস্টগার্ড। পরে তাদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে সোমবার ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত ওই চার ভারতীয় নাগরিককে কারাদণ্ড ও জরিমানা করেন।

    এছাড়া ওই মামলার অপর ১১ বাংলাদেশি আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্ত ভারতীয় চার নাগরিক এর আগে জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ