ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মনপুরায় নতুন ইউএনও'র যোগদান

    মনপুরায় নতুন ইউএনও'র যোগদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দীর্ঘ ৩ মাস পর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করলেন আশীষ কুমার। এর আগে তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেন। 

    সোমবার দুপুর ২ টায় স্পীডবোটযোগে মনপুরা হাজিরহাট ঘাটে এসে পৌঁছালে তাকে  ফুল দিয়ে বরণ করে নেন, ওসি সাইদ আহমেদ, শিক্ষা অফিসার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, ইউএনও অফিসের অফিস সহায়ক আবুল কালাম ও শহিদুল ইসলাম মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

    উল্লেখ্য, গত ১৮ মে ইউএনও মো. শামীম মিঞা ঢাকার মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ে বদলি হয়ে যান। সেই থেকে মনপুরায় ইউএনও ও এসি ল্যান্ডের পদ শূন্য ছিল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ