ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
  • বিমান থেকে নেমেই গ্রেপ্তার ওমানপ্রবাসী

    বিমান থেকে নেমেই গ্রেপ্তার ওমানপ্রবাসী
    ওমান প্রবাসী হুমায়ুন কবির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হুমায়ুন কবিরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। হুমায়ুন কবির উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাছানুজ্জামানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে ছিলেন। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

    এর আগে শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় লালমোহন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, হুমায়ুন কবির একাধিক বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী ২০১৭ সালে ভোলা কোর্টে তার বিরুদ্ধে একটি যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২০ সালে হুমায়ুন কবিরের তিন বছরের সাজা ঘোষণা করেন আদালত। কিন্তু তিনি ওমানে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে শনিবার রাতে দেশে আসার খবর পেয়ে হুমায়ুনকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে লালমোহন থানায় এনে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ