ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • চীনে দুই সন্তান নীতি বাতিল

    চীনে দুই সন্তান নীতি বাতিল
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুটির বেশি সন্তান নেওয়া যাবে না বলে যে নীতি ছিল সেটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে চীন। এখন থেকে সর্বোচ্চ তিনটি সন্তান নিতে পারবে দেশটির দম্পতিরা। আজ সোমবার (৩১ মে) এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, সোমবার পলিটব্যুরোর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সম্প্রতি এক প্রতিবেদনে উঠে আসে যে, গত কয়েক দশকের মধ্যে চীনের জনসংখ্যা সবচেয়ে ধীর গতিতে বাড়ছে। এরপরই এমন সিদ্ধান্ত এলো।

    মে মাসের শুরুর দিকে চীনের আদমশুমারির প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, গত বছর চীনজুড়ে প্রায় ১২ মিলিয়ন শিশুর জন্ম হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যাটা ছিল ১৮ মিলিয়ন। ১৯৬০- এর দশকের পর এই প্রথম এত কম সংখ্যক শিশু জন্ম নিয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ