ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মেরকেলের ওপর গুপ্তচরবৃত্তি করেছে যুক্তরাষ্ট্র!

    মেরকেলের ওপর গুপ্তচরবৃত্তি করেছে যুক্তরাষ্ট্র!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ওপর গুপ্তচরবৃত্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র; এই কাজে ডেনমার্কের গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়েছে তারা।

    ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত মেরকেল ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের ওপর এমন গুপ্তচরবৃত্তি চলেছে বলে ডেনিশ সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এরআগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে ২০১৩ সালে এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন জার্মানির চ্যান্সেলর।

    বিষয়টি নিয়ে ওবামার কাছে ফোনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মেরকেল তখন এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা দুই দেশের মধ্যকার বিশ্বাসে ভাঙন ধরাতে পারে বলেও মন্তব্য করেন। তবে অভিযোগ অস্বীকার করে হোয়াইট হাউস।

    ডেনমার্কের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ডেনমার্কস রেডিও (ডিআর) জানিয়েছে, জার্মানি, সুইডেন, নরওয়ে এবং ফ্রান্সের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর গুপ্তচরবৃত্তির জন্য মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ডেনমার্কের ইন্টারনেট কেবলের সহায়তা নিয়েছে।

    এই গুপ্তচরবৃত্তির জন্য মার্কিন সংস্থা ডেনমার্কের সামরিক গোয়েন্দা ইউনিটকেও কাজে লাগিয়েছে বলে জানায় ডিআর। ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ