ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আওয়ামী লীগ শান্তি উন্নয়ন ও গনতন্ত্রে বিশ্বাস করে: আফজাল হোসেন

    আওয়ামী লীগ শান্তি উন্নয়ন ও গনতন্ত্রে বিশ্বাস করে: আফজাল হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, ‘খেলার সময় ফাউল করলে ক্যাপটেন যেমন লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয় তেমনি রাজনীতির মাঠে ফাউল করলে জনগণ বিএনপিকে লালকার্ড দেখাতে বাধ্য হবে।’

    শুক্রবার ভোলার লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দেশরত্ন শেখ হাসিনা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    আফজাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগ শান্তি উন্নয়ন ও গনতন্ত্রে বিশ্বাস করে। বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপি আগুন সন্ত্রাস করে মানুষ জীবন্ত পুড়িয়ে মেরেছে। তারেক-মামুনের নেতৃত্বে হাওয়া ভবন করে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। জনগণ তাদের প্রতাখ্যান করে আওয়ামী লীগকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। শেখ হাসিনার সরকার জনগণের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

    তিনি বলেন, ‘২০০১ সালে নির্বাচনের পর বিএনপি নেতা মেজর হাফিজের নেতৃত্বে ভোলার লালমোহনে হত্যা, ধর্ষণ, লুটপাট করে সংখ্যা লঘু সম্প্রদায়কে দেশ ছাড়া করেছিল। সেই তাণ্ডবের কথা মানুষ ভুলে যায়নি। বিএনপি আবার তাদের অতীত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করতে চায়। জনগণ তাদেরকে সেই সুযোগ আর দেবে না।’

    আফজাল হোসেন বলেন, ‘খেলাধুলার মানোন্নয়নে আওয়ামী লীগ সরকার যা করেছে অন্য কোনো সরকার তা করতে পারেনি। শেখ হাসিনার সার্বিক নির্দেশনা ও তদারকিতে আমাদের খেলোয়াড়রা দেশের গন্ডি পেড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে দাপট দেখাচ্ছে।’

    তিনি বলেন, ‘যুবসমাজকে সন্ত্রাস ও মাদক মুক্ত থেকে যোগ্য নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে মেধা-মননে নিজেদের তৈরি করতে হবে।’

    ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ‘ভোলার মাটিতে সন্ত্রাসীদের জায়গা নেই। শান্তি বিনষ্টকারীদের জনগণ সমুচিত শিক্ষা দেবে।’

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল হক লিটু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ