ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • বরগুনায় সংবাদ প্রকাশের প্রতিবাদে জাগোনারীর সংবাদ সম্মেলন

    বরগুনায় সংবাদ প্রকাশের প্রতিবাদে জাগোনারীর সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর বিরুদ্ধে৭১ টেলিভিশনে টাকা আত্মসাতের প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে জাগোনারী কার্যনির্বাহী পরিষদ শুক্রবার সকাল ১০টায় সংস্থার প্রশিক্ষণ ও গবেষণা সংবাদ সম্মেলনের আয়োজন করে।

    জাগো নারীর কার্যনির্বাহী পরিষদের সভাপতি হামিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাগোনারীর কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট রঞ্জু  আরা শিপু। 

    লিখিত বক্তব্যে তিনি বলেন, ৭১ টিভির বরগুনা প্রতিনিধি একটি মনগড়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রস্তুত করে যা ২৫ আগষ্ট প্রচার করা হয়। সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকারী বিধি বিধান অনুসরণপূর্বক বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত এসডিজির লক্ষ্য অর্জনে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। 

    প্রতিবেদনে তালতলী উপজেলার সাধারণ জনগনের যে বক্তব্য প্রচার করা হয়েছে তাঁরা কোনভাবেই উল্লেখিত প্রকল্পের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য দাবি করে বলেন, আজকের এই সংবাদ সম্মেলনের প্রতিবাদটি ৭১ টিভির বরগুনার প্রতিনিধি তাঁর গণমাধ্যমে তুলে ধরে ৭১ টিভির মর্যাদা অক্ষুন্ন রাখবেন। বরগুনার তালতলী উপজেলা নির্বাহী বর্মকর্তা (ইউএনও) কর্তৃক  জাগোনারীর বিষয়ে প্রকল্পের টাকা তসরুপের প্রতিবেদন প্রদান ও আইনগত ব্যবস্থা গ্রহনের সুপারিশের বিষয়ে সাংবাদিকদের  প্রশ্নের উত্তরে জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, ইউএনও কেন এই ধরনের প্রতিবেদন দিয়েছে আমাদের বোধগম্য নয়। আমরা ৩ কোটি ৬৬ লাখ টাকা টাকা ছাড় দিতে তাঁর কাছে চিঠি দেইনি, দিয়েছি ৩১ লাখ টাকা চেয়ে।

    জাগোনারীর কর্মকর্তা ডিউক ইবনে আমিন জানান, আমরা ১০ হাজার টাকার উপরে প্রতিটি টাকা চেকের মাধ্যমে খরচ করি । প্রতিটি টাকার হিসেব রয়েছে। 

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগোনারীর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নিগাত সুলতানা আজাদ, সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাসি, সহ-সাধারণ সম্পাদক নার্গিস সুলতানা, কোষাধ্যক্ষ সায়রা হাসান রুবি, কার্যনির্বাহী সদস্য এডভোকেট রঞ্জু আরা শিপু, মাহমুদা বেগম, এডভোকেট শেলিনা খানম, সোহেলী পারভীন ছবিসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ