ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

    চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঘোড়াস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় মো. বিশারদ আলী (৫০) নামে এক সাইকেল চালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকআলমপুরের বিশ্বাসপাড়ার মৃত আহসান বিশ্বাসের ছেলে। পেশায় তিনি পল্লী চিকিৎসক ছিলেন। সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ১০ টার দিকে মহারাজপুরের ঘোড়াস্ট্যান্ড মোড় দিয়ে বিশারদ আলী সাইকেল চালিয়ে যাবার সময় বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

    এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষনা করেন। তবে, পুলিশ বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়। তিনি আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে তাঁর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ