ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • অধ্যক্ষের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

    অধ্যক্ষের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীর বকুল নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারণ ও গ্রেফতার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন একই কলেজের শিক্ষকরা। জাল সার্টিফিকেট দেখিয়ে আইন বহির্ভূতভাবে অধ্যক্ষের পদ দখল করে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ওই অধ্যক্ষের নাম মো. ফোরকান মিয়া।

    মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে ফোরকান মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন একই কলেজের শিক্ষক-শিক্ষিকারা। এ সময় ভুয়া সার্টিফিকেট দেখিয়ে অধ্যক্ষের দায়িত্ব পালন করায় তাকে অপসারণ এবং অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান তাঁরা।

    সংবাদ সম্মেলনে আমতলী বকুল নেছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তার বলেন, ‘জাল সার্টিফিকেটধারী অবৈধ অধ্যক্ষ ফোরকান মিয়া স্থানীয় প্রভাবশালী মহলের মদদে দীর্ঘদিন যাবত অবৈধভাবে অধ্যক্ষের পদ দখল করে প্রতিষ্ঠানের অর্থিক অনিয়মসহ বিভিন্ন অনিয়ম করে আসছে।

    তিনি আরো বলেন, তাকে বিএ পাস ডিগ্রী সনদ প্রদানকারী প্রতিষ্ঠান কথিত প্রিমিয়ার ইউনির্ভাসিটি অব সাইন্স এন্ড টেকনোলজি’র ভিসিসহ বেশ কয়েকজন জাল সার্টিফিকেটধারীকে ইতোমধ্যে গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে।

    আমতলী বকুল নেছা মহিলা ডিগ্রী কলেজের অন্যান্য শিক্ষকরাও জাল সার্টিফিকেটধারী অবৈধ অধ্যক্ষের অপসারণ ও গ্রেফতার চেয়ে সংবাদ সম্মেলন অংশগ্রহণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ