ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সিআইডিকে তদন্তের নির্দেশ

    রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে ‘নেত্র নিউজ’র বিরুদ্ধে বরিশালে মামলা

    রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে ‘নেত্র নিউজ’র বিরুদ্ধে বরিশালে মামলা
    বরিশালে নেত্র নিউজের বিরুদ্ধে মামলা করে আদালত থেকে বেরিয়ে আসেন বাদী আইনজবীবী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে নেত্র নিউজের বিরুদ্ধে বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মামলায় মো. হাসিনুর রহমান নামের সাবেক এক সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দশ দিয়েছেন।

    মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন নগরীর রূপাতলী মাওলানা ভাষানী সড়কের বাসিন্দা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক। আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন বিষয়টি নিশ্চিত করেছেন।
    বাদী পক্ষের আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব জানান, একজন সাবেক সেনা কর্মকর্তা সরকার বিরোধী নানা অপপ্রচারের উদ্দেশ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের মিথ্যা বক্তব্য প্রদান করে দেশে একটি অস্থিতিশিল পরিস্থিতি সৃস্টির পায়তারা করছে। এর বিচার চেয়ে বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুদ্দিন আহম্মেদ তারেক বাদী হয়ে সাইবার ট্রাব্যুনালে মামলা দায়ের করেছে।

    মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১ নম্বর আসামি একজন সাবেক সেনা কর্মকর্তা। সাবেক সেনা কর্মকর্তা হওয়া স্বতেও তিনি বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থেকে "Netra News" নামক ওয়েব সাইট ও ফেসবুক পেইজে মিথ্যা মানহানিকর ভিডিও প্রচার করে আসছে। যা ভাইরাল হওয়া ওই ভিডিওসহ পোস্ট রাষ্ট্র ও আইনশৃংখলা বাহিনী এবং সরকারের বিরুদ্ধে মানহানিকর আক্রমনাক্তক অপপ্রচার চালানো হয়েছে।

    এই মিথ্যা অপপ্রচার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ত ও মুক্তিযোদ্ধা ও জনসাদারনের অনুভুতিতে আঘাত হেনেছে। ১ নম্বর আসামি উন্নয়নের গতিধারাকে বানচাল ও নস্যাৎ করার জন্য এবং রাষ্ট্রের শান্তি শৃংখলা বিনষ্ট করার উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে নানান প্রকার অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছে। সরকার ও জনসাধারনের জান-মালের ক্ষতিসাধন, জনমতে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আইনশৃংখলার অবনতি ঘটানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আসামি রাস্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধ্বংশাক্তক কার্যক্রম পরিচালনার জন্য সরকার বিরোধী লোকজনকে উৎসাহ ও উদ্দীপনা যোগাচ্ছে বলে উল্লেখ করা হয়েচে।

    মামলা দায়েরের সময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো, ইউনুস, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক, সাধারণ সম্পাদক এ্যাভোকেট রফিকুল ইসলাম খোকন।

    বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সরকারি কৌশলী এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর মামলা প্রসঙ্গে বলেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকাকালীন একটা গ্রুপ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। দেশ বিরোধী বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে।বিদেশে লুকিয়ে গিয়ে দেশের সার্বভৌমত্য, দেশের উন্নয়ন, জাতীয় নেতাদের নিয়ে কটুক্তি করছে। আমরা মনে করি এদের আইনের আওতায় আনা উচিত।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ