ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • বরগুনায় আগুনে পুড়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

    বরগুনায় আগুনে পুড়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের গৌরিচন্না বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে ১৩ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা জিয়াউল হক। 

    তিনি বলেন, ৩টি ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক দুইজন করে হওয়ায় ১৩ জনকে ক্ষতিগ্রস্তের তালিকায় নেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার ক্ষতিগ্রস্তদের ৩০ কেজি করে চাল ও ঢেউটিন সহায়তা দেয়া হয়েছে।

    এর আগে, রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বরগুনা ও বেতাগীর ফায়ার সার্ভিসের সদস্যরা, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, স্কাউট, উৎসর্গসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনগণ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর শুনে বরগুনা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।

    গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এ্যাড. তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, রাত এগারোটার পরে আমাদের গৌরীচন্না বাজারে আগুন লেগেছে শুনে সাথে সাথে আমি ছুটে যাই। অনেকগুলো দোকান ঘর পুরে নিঃস্ব হয়ে গেছে কয়েকটি পরিবার। উপস্থিত সকলে নিজ নিজ  স্থান থেকে চেষ্টা করে আগুন নিভানোর কাজে পরিশ্রম করেছে।

    বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশনের সহকারী পরিচালক শামীম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। বরগুনা ও বেতাগীর দুইটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। আগুনে ক্ষতির পরিমান এখনো বের করা সম্ভব হয়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ