ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • পাথরঘাটায় কোস্টগার্ডের বিরুদ্ধে মানববন্ধন

    পাথরঘাটায় কোস্টগার্ডের বিরুদ্ধে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ইয়াবা দিয়ে ফাঁসানো ও মামলা দিয়ে হয়রানিসহ ন্যায় বিচারের দাবিতে কোস্টগার্ডের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।

    শনিবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের ভুক্তভোগী হাবিবের বাড়ির সামনে প্রায় দুই শতাধিক লোক এ মানববন্ধনে উপস্থিত হয়।

    এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা ষ্টেশনের কোস্টগার্ড সদস্যরা জালিয়াঘাটা থেকে ৮৮৭ পিস ইয়াবা সহ হাবিবুর রহমান নামে এক যুবককে আটক করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করে।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, কাকচিড়া ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু,  কাকচিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক হোসেন, স্থানীয় বাসিন্দা শাহ আলম হাওলাদার, শারমিন বেগম, হারুন খান প্রমুখ।

    বক্তারা বলেন, হাবিব স্থানীয় একজন ভালো মানুষ হিসেবে সবাই জানি। মাদকদ্রব্য বিক্রি, মাদক সেবন এ রকমের কোন অভিযোগ তার বিরুদ্ধে ছিল না। কোস্টগার্ডের সোর্সের মাধ্যমে অসহায় ও নিরীহ মানুষ ফাঁসানো হচ্ছে। কোস্টগার্ডের স্থানীয় সোর্সের সাথে পূর্ব শত্রুতার জের থাকলে ফাঁসিয়ে দেয়।


    তাঁরা আরও বলেন, এর আগেও অনেককেই মাদক দিয়ে ফাসিয়েছে স্থানীয় সহজ সরল মানুষদের। কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বলেন, সত্যিকারের অপরাধি আইনের আওতায় আসুক আমরা চাই। তবে নিরীহ মানুষদের এভাবে যারা ফাঁসিয়ে দিয়েছে তাদেরও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে.এম.শাফিউল কিঞ্জলের সরকারি মুঠোফোনে কল করা হলে রিসিভ না করায় পরে  মিডিয়া সেলের নম্বরে কল করা হলে নাম প্রকাশ না করে এক কর্মকর্তা বলেন, এ মানববন্ধনের বিষয় আমরা অবগত নই। এরকমের অভিযোগ সম্পুর্ন মিথ্যা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ