ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • সুযোগ কাজে লাগিয়ে টিকে থাকাই আসল পরীক্ষা: ফারিয়া

    সুযোগ কাজে লাগিয়ে টিকে থাকাই আসল পরীক্ষা: ফারিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। টলিউডেও বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন। ফলে দুই বাংলায় তার পরিচিতি রয়েছে। একটা সময় তিনিও ছিলেন নতুন। তখন সিনেমায় আসা তার জন্য অনেক কঠিন ছিল। এমনকি পরিবার থেকেও দ্বিমত ছিল।

    তবুও নিজের স্বপ্নকে বাস্তবায়ন করেছেন ফারিয়া। কয়েক বছর পেরিয়ে রূপালি পর্দায় থিতু হয়েছেন। তিনি মনে করেন, ক্রমশ শোবিজ জগতে কাজের সুযোগ কঠিন হয়ে উঠছে। কেননা প্রতিনিয়ত নতুন নতুন শিল্পী আসছে। ফলে প্রতিযোগিতাও বাড়ছে।

    বিষয়টি নিয়ে কলকাতার একটি গণমাধ্যমকে নুসরাত ফারিয়া বলেন, ‘প্রতিযোগিতা সব ক্ষেত্রেই বেড়েছে। কারণ ভালো ছেলে-মেয়েদের সিনেমার প্রতি ঝোঁক, ভালোবাসা তৈরি হচ্ছে। তারা ভালো কাজ করতে চাইছে। প্রশিক্ষণ নিচ্ছে। ফলে সেই দিক থেকে যদি বিচার করা যায়, কাজ পাওয়া বা কাজটাকে ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে।

    ফারিয়া মনে করেন, একটি কাজ দিয়ে সুযোগ পাওয়া বড় কথা নয়; বরং সুযোগ কাজে লাগিয়ে টিকে থাকাই হলো মূল ব্যাপার। তার ভাষ্য, ‘অভিনেতা হিসেবে প্রথম কাজটা পাওয়ার মধ্যে কোনো গৌরব নেই। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে টিকে থাকাটাই হচ্ছে আসল পরীক্ষা। সেখানে গিয়ে হয়তো অনেকেই ছিটকে যায়।

    ঢাকাই শোবিজে স্বজনপোষণ আছে কিনা? এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি আসলে স্বজনপোষণে বা নেপোটিজমে বিশ্বাসী নই। বরং বলতে পারেন ফেভারিটিজম। আমি কারও জন্য একটু সুপারিশ করে দিলাম; আমার পরিচিত কেউ হয়তো সত্যি ভালো কাজ করে, চেষ্টা করছে, তাকে দু’টো যোগাযোগ দিলাম। আর এটা সব ইন্ডাস্ট্রিরর ক্ষেত্রেই হয়ে থাকে। এটাকে আমি স্বজনপোষণ বলি না। এটা তো সাহায্য, এভাবেই তো এগোবে নতুনরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ