ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • পছন্দের এসব খাবার খেলেও বাড়বে না ওজন

    পছন্দের এসব খাবার খেলেও বাড়বে না ওজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায়ই কাজের চাপে শরীরচর্চার জন্য ন্যূনতম সময়ও অনেকে বের করতে পারেন না। শরীরচর্চা না করলে আমাদের মেটাবলিক রেট কমে যায়। শুরু হয় শরীরে একাধিক রোগের উপসর্গ। তাই ওজন বৃদ্ধি ঠেকাতে প্রথম থেকেই এই কয়েকটি খাবার অবশ্যই তালিকায় রাখবেন।

    তবে মনে রাখাতে হবে, খাবার খেতে হবে ক্যালোরি মেপে। পেট ভরে খাওয়া যাবে না। এখান থেকেও হতে পারে হজমের সমস্যা। তাই ওজন কমাতে সবচেয়ে ভালো হয় বেশি বেশি প্রোটিন জাতীয় খাবার খাওয়া। আর প্রোটিন জাতীয় খাবার খেলে অনেকক্ষণ পর্যন্ত খিদেও পায় না। কারণ প্রোটিন হজম করতে সময় লাগে। যে কারণে খিদে দেরিতে পায়।

    প্রোটিনের মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম। বিশেষ করে ছোট মাছ। চিকেনের সুপ তৈরি করে খাওয়া যাবে। উদ্ভিজ্জ প্রোটিনও রাখুন ডায়েট লিস্টে। ছোলা ও মুগ বেশি করে খান, পনির খান। ডিমের কুসুম বাদ দিয়ে খাবেন।

    ডিম প্রোটিনের খুব ভাল উৎস। ডিমের মধ্যে থাকে ফসফরাস, ক্যালসিয়াম, ভিটামিন ডি। তাই ডিম খেলে খিদের অনুভূতি কম হয়। চিজ অমলেট বা ডিম ভাজার পরিবর্তে ডিম সিদ্ধ করে খান। ডিম সিদ্ধর সঙ্গে সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচা মরিচ মিশিয়ে নিন।

    মৌসুমি ফল খেতে পারেন, যেমন- আপেল, নাশপাতি, বেদানা, পেয়ারা, শসা, আঙ্গুর, আনারস, পেঁপে ইত্যাদি। কলা দিনে একটার বেশি খাবেন না। কারণ কলার মধ্যে বেশি পরিমাণ ক্যালোরি থাকে। আনারস, আপেল, নাশপাতি এসব মিশিয়ে খেলে ওজন কমবেই। এছাড়াও খেতে পারেন বিভিন্ন রকম ড্রাই ফ্রুট। আমন্ড, ওয়ালনাট খেতে পারেন।

    খেতে পারেন সালাদ। সালাদের মধ্যে থাকে নানা রকম সবজি। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই ফাইবার আমাদের খিদা কমিয়ে দেয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ