ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে জনগণের পাশে দাঁড়াতে হবে : পুলিশ কমিশনার

    ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে জনগণের পাশে দাঁড়াতে হবে : পুলিশ কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিট্রন পুলিশের  মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে ) সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার । 

    এসময় তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সুসম্পর্ক গড়ে তুলতে হবে। জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা পৌঁছাতে, পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে গৃহীত প্রশিক্ষণ ,তথ্যপ্রযুক্তি নিভর্র আধুনিক সর্বোপরি একটি মানবিক পুলিশ ইউনিট হিসেবে কার্যকর করার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

    প্রতিটি থানায় ভিডিও ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থানায় নগরীকে সুরক্ষিত রাখার এক কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে। আইজিপি মহোদয়ের মাধ্যমে শীঘ্রই শুভ উদ্বোধন করা হবে । 

    তিনি আরো বলেন, ঘাত-প্রতিঘাত ধৈযের্র সাথে মোকাবিলা করে সামাজিক নেতৃবৃন্দের নিয়ে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সর্বাগ্রে জনগনের পাশে দাঁড়াতে হবে। আমরা ইউনিফর্মধারী প্রশিক্ষিত শৃঙ্খলা বাহিনীর সদস্য। 

    প্রতিবেশী দেশের মতো তৃতীয় ঢেউ যেন গ্রাস না করতে পারে সে মর্মে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পেশাদারিত্ব ছাপিয়ে, নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়ে  মানবিক পুলিশিং তুলে ধরতে হবে।

    এভাবে আমরা নিজেদের সুরক্ষিত রেখে অন্যের জীবন-জীবিকা সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সমুন্নত রাখায় বিশেষ ভূমিকা রাখতে হবে। এসময়  উপস্হিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর দপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন ) মোঃ এনামুল হক ,  উপ-পুলিশ কমিশনার মোঃ নজরুল হোসেন ।  

    সভা শুরুতে মরহুম কনস্টেবল রকিবুল এর স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় । সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে অফিসারদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় । 

     সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা'র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,  উপ-পুলিশ কমিশনার মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন পিপিএম, উপ-পুলিশ কমিশনার  ট্রাফিক  মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম,  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা প্রমুখ । 



     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ