ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার

    আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় গাড়ি পোড়া মামলার আসামী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ বাড়ি থেকে  তাকে  গ্রেপ্তার করা হয়। 

    থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের নভেম্বর মাসে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সামনে রাখা বিটিআরসি গাড়ি পুড়িয়ে দেয় বিএনপির অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায়  আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, যার নং জিআর-১১৭। এ মামলায় আসামী ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সরদার । দীর্ঘদিন তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন । 

    আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতকে  রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ