ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • লালমোহনে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    লালমোহনে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এর উদ্যোগে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান কর্তৃক লালমোহন পৌরশহরের মহাজনপট্টি এলাকায় বিভিন্ন চাউলের আড়তে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।

    অভিযানের খবর পেয়ে তড়িঘরি করে কতিপয় চাউল ব্যবসায়ী চাউলের ক্রয় ভাউচার খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন এবং মূল্য তালিকায় দাম কমিয়ে দেন। এসময় মূল্য তালিকা না থাকা, ক্রয় ভাউচার না থাকা, মূল্যে কারসাজি, প্রভৃতি  ভোক্তা অধিকার বিরোধী কাজ করা  ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে মেসার্স তুহিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মেসার্স হান্নান ট্রেডার্সকে ২ হাজার টাকা, মেসার্স নাহার ভান্ডারকে ২ হাজার টাকা, মেসার্স মেহেদী স্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স শাহ এন্টার প্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

    চাউল ব্যবসায়ীরা জানান চাউলের বাজার এখন পড়তির দিকে তাই তারা আগের বেশি দামের চাউল কম দামে বিক্রয় করে লোকসান দিচ্ছেন। তারা আরও জানান, চাউলের বাজার অস্থির হওয়ার পেছনে মিল মালিকেরা দায়ী, তারাই মূল্য কারসাজি করেন ও ক্রয় ভাউচার দেন না।  ব্যবসায়ীরা আরও জানান বর্তমানে বাজারে বেচাকেনাও কম।

    অভিযান চলাকালে ভোক্তা অধিকার এর পক্ষ থেকে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এছাড়াও উপস্থিত ব্যবসায়ীদের  দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।

    জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ