ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নগরীর রূপাতলী থেকে শনিবার রাত পৌনে ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়। 

    রোববার সকালে র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আটক রাসেল শিকদার (২৩) বরিশাল নগরীর উকিল বাড়ি সড়কের বাসিন্দা কামাল শিকাদারের ছেলে। 

    র‌্যাব জানায়, মাদক বিক্রির খবরে নগরীর রূপাতলীর হাফেজ আব্দুল রশিদ জামে মসজিদের পাশের সড়কে অভিযান চালানো হয়। 

    এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রাসেলকে আটক করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় র‌্যাবের ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ