ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে 

    কলেজ ক্যাম্পাসে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন

    কলেজ ক্যাম্পাসে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রীয় কর্মসূচির ন্যায় সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে বিভিন্ন ক্যাম্পাসে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। 

    রোববার (৩০ মে) বরিশাল বিশ্বদ্যালয়, বিএম কলেজ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ও চরমোনাই কামিল মাদ্রাসা শাখায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

    ইশা ছাত্র আন্দোলন বিএম কলেজ সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, যেখানে বাংলাদেশের সব কিছুই চলছে তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোন যৌক্তিকতা নেই। 

    ইশা ছাত্র আন্দোলন বরিশাল বিশ্বদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ তৌহিদ বাশার বলেন, শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে দাবি আদায়ে সর্বোচ্চ ভূমিকা রাখবে ইশা ছাত্র আন্দোলন ববি শাখা। 

    চরমোনাই আলিয়া শাখা সভাপতি আবু সালেহ মুসা বলেন, মার্কেট অফিস আদালত খোলা রাখার কারনে যদি করোনা প্রকোপ না বাড়ে তবে করোনার অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান না খোলার পিছনে ভিন্ন কোন কারন আছে কিনা খতিয়ে দেখা দরকার।

     সবকিছু ছাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে গন স্বাক্ষরের মত ভিন্ন এক কর্মসূচি দিয়েছে ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা। 

    বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে রবিবার থেকে ৬ জুন পর্যন্ত গন স্বাক্ষর কর্মসূচি, ৭ জুন ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন, ১০ জুন থানায় থানায় মানববন্ধন, ও ডিসি, ইউএনও বরাবরা স্মারকলিপি পেশসহ কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করবে তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ