ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে- ইউএনও  ভোলায় বাড়ির আঙ্গিনায় বিশেষভাবে গাঁজা চাষ, দুই সহোদর আটক কলাপাড়ায় বিদেশ ফেরত গৃহবধূকে গভীর রাতে হত্যা, ঘাতক লাপাত্তা বরগুনায় এজলাস কক্ষে আইনজীবীর ওপর জুতা নিক্ষেপের ঘটনা ভাইরাল পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী
  • অস্ত্র ও বিস্ফোরক মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড

    অস্ত্র ও বিস্ফোরক মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় মো. তৌফিকুল ইসলাম (৩৮) নামে একজনকে ১৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

    মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন। দন্ডিত আসামি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে।

    আদালত ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১০ বছর ও ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৫ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, গত ২০১৪ সালের ২৯ মার্চ সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সরকারের মোড় এলাকায় জনৈক আলমের টিনের ঘরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ৩ কেজি ৯৫০ গ্রাম গান পাউডারসহ তৌফিকুল ইসলামকে আটক করে।

    এ ঘটনায় র‌্যাব-৫ এর নায়েক সুবেদার কাজী আব্দুল বাছেদ বাদি হয়ে তৌফিকুল ইসলামকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আতিকুর রেজা সরকার একই সালের ২৭ এপ্রিল তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

    সাক্ষ্য প্রমাণাদী শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দন্ডিত করেন। রায় প্রদানের সময় আসামি পলাতক ছিল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ