ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিয়ের অনুষ্ঠানে কনের মৃত্যু, হবু শ্যালিকাকে বিয়ে করলেন বড়!

    বিয়ের অনুষ্ঠানে কনের মৃত্যু, হবু শ্যালিকাকে বিয়ে করলেন বড়!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণ পরেই মালাবদল হবে। ঠিক তখনই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কনে। এরপর মৃত্যুর কোলে ঢোলে পড়েন। কনের মৃত্যুর পরে তার বোন অর্থাৎ হবু শ্যালিকাকে বিয়ে করলেন বড়।

    ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে। খবর আনন্দবাজার পত্রিকার।

    প্রতিবেদনে বলা হয়, সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    হৃদরোগে আক্রান্ত হয়ে সুরভীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    সুরভীর মৃত্যুতে মুহূর্তের মধ্যে আনন্দের অনুষ্ঠান পরিণত হয় বিষাদে। এক পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে মঙ্গেশ প্রস্তাব দেন, সেই দিনই সুরভীর বোন নিশাকে তিনি বিয়ে করতে চান। পাত্রীপক্ষও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।

    এ প্রসঙ্গে সুরভীর ভাই সৌরভ বলেন, “আমরা বুঝতে পারছিলাম না কী করব। দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ে দেওয়ার। এটা খুবই অদ্ভুত ঘটনা। যখন আমার এক বোনের বিয়ে হচ্ছে তখন পাশের ঘরে আরেক বোনের মৃতদেহ শোয়ানো রয়েছে।” 

    কনে বিদায়ের পর সুরভীর শেষকৃত্য করে পরিবার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ