ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • নিখোঁজ রুবেলের অর্ধগলিত লাশ মিললো পরিত্যক্ত ঘরে

    নিখোঁজ রুবেলের অর্ধগলিত লাশ মিললো পরিত্যক্ত ঘরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর জেলার সদর উপজেলায় পরিত্যক্ত ঘর থেকে ইসরাফিল হোসেন রুবেল (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের কালীসাগর গ্রামের পরিত্যক্ত ঘর থেকে রবিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় লাশ উদ্ধার করা হয়। রুবেল ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

    নিহতের পরিবার জানিয়েছে, গত শুক্রবার বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান, সকালে  স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে লাশ পাওয়া গেছে বলে জানান। রশিদুল ইসলামের মাছের খাবার রাখার একটি পরিত্যক্ত ঘরে লাশ পাওয়া যায়। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ