ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মনপুরায় মেঘনায় জেলের জালে ৩ কেজি ওজনের রাজা ইলিশ

    মনপুরায় মেঘনায় জেলের জালে ৩ কেজি ওজনের রাজা ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধড়া পড়লো ৩ কেজি ওজনের রাজা ইলিশ। পরে ওই রাজা ইলিশটি বিক্রির জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজলের গদি ঘরে (মাছের আড়তে) নিয়ে আসে জেলেরা। এই সময় মেঘনায় ইলিশের আকাল চলছে এর মধ্যে এত বড় ইলিশ ধড়া পড়ায় এক নজর রাজা ইলিশটি দেখতে ভিড় জমে যায়।

    শনিবার ভোর রাত ৬ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়াল সংলগ্ন মেঘনায় শফিক মাঝির ইলিশ জালে এই রাজা ইলিশ মাছ ধরা পড়ে। শফিক মাঝির বাড়ি বরিশালে হিজলা উপজেলার দুলখলা ইউনিয়নে আলিগঞ্জ গ্রামে। 

    পরে ওই রাজার ইলিশটি চরপিয়াল অলি চেয়ারম্যানের গদি ঘর (মাছের আড়ত) থেকে দামাদামি করে চার হাজার দুইশত টাকায় ক্রয় করেন ইলিশ ব্যাপারি মিজান শেখ। পরে ঢাকার লঞ্চযোগে যাত্রাবাড়ি মৎস্য আড়তে রাজা ইলিশটি বিক্রি জন্য পাঠিয়ে দিয়েছেন বলে জানান তিনি।

    শফিক মাঝি জানান, শনিবার ভোর রাতে চরপিয়াল সংলগ্ন মেঘনায় পাতা ইলিশ জাল ওঠানোর পর ১২০ টি ইলিশ পান। ওই সময় ধৃত ইলিশের মধ্যে একটি বড় সাইজের ইলিশ দেখতে পান। পরে ওই ইলিশ মাছটি আড়তে এনে ওজন দিয়ে দেখেন ৩ কেজি ৫০ গ্রাম। পরে রাজা ইলিশটি চার হাজার দুইশত টাকায় বিক্রি করেন। এছাড়াও ধৃত অপর ইলিশের ওজন ৫শত গ্রাম থেকে এক কেজি বলে জানান তিনি।

    এই ব্যাপারে দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল যুগান্তরকে জানান, চরপিয়াল সংলগ্ন মেঘনায় তার গদি ঘরের দাদন দেওয়া শফিক মাঝির জালে ৩ কেজির একটু বেশি ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়ে। পরে ওই রাজা ইলিশটি চরপিয়াল মাছের আড়ত থেকে চার হাজার দুইশত টাকায় ক্রয় করেন ইলিশ ব্যাপারি মিজান শেখ। 

    এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন যুগান্তরকে জানান, এত বড় সাইজের ইলিশ পাওয়া যাওয়া ভাল লক্ষণ। সামনে মেঘনায় আকাল থাকবে না, জেলের জালে ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ