ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • চিংড়ির কোরমা তৈরির রেসিপি

    চিংড়ির কোরমা তৈরির রেসিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পোলাওয়ের সঙ্গে নানা পদের কোরমা হলে জমে বেশ। এদিকে চিংড়ি দিয়ে যেকোনো খাবারই তৈরি করা যায় দ্রুত। কেমন হয় যদি ঝটপট চিংড়ির কোরমা তৈরি করে ফেলেন? বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা খুব অল্প সময়ে কিছু রান্না করতে চাইলে রাঁধতে পারেন এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক চিংড়ির কোরমা তৈরির রেসিপি-

    তৈরি করতে যা লাগবে

    মাঝারি মাপের চিংড়ি- ১৪/১৫টি
    দই- ১৫০ গ্রাম
    আদা বাটা- ১/২ চা চামচ
    রসুন বাটা- ১ চা চামচ
    হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
    ধনিয়া গুঁড়া- চা চামচ
    পোস্ত বাটা- ১ বড় চামচ
    কাজুবাদাম বাটা- ১ বড় চামচ
    কাঁচা মরিচ- ৪/৫টি
    ধনিয়াপাতা কুচি- পরিমাণমতো
    ঘি অথবা তেল- ২ টেবিল চামচ।

    যেভাবে তৈরি করবেন

    একশো গ্রাম দই, আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছ মেখে রাখুন কিছুক্ষণ। এরপর রান্নার কড়াইতে ঘি অথবা তেল দিন। গরম হলে কাজুবাদাম, ধনিয়া, পোস্তবাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে চিংড়ি মাছ মাখাটা দিন। সেইসঙ্গে দিন কাঁচা মরিচ ও লবণ। এবার দু চামচ দই ফেটিয়ে মিশিয়ে দিন। ৫/৭ মিনিট রান্না করুন। পরিবেশন করার আগে ধনিয়াপাতা কুচি আর কাজু কুচি ওপরে ছাড়িয়ে দিন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ