ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতা

    ব্রাজিল প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

    ব্রাজিল প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থ হওয়ার অভিযোগ এনে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন দেশটির জনগণ। গতকাল শনিবার দেশজুড়ে অন্তত ১৬টি শহরে বিক্ষোভে রাস্তায় নেমে আসেন অসংখ্য মানুষ। আজ রবিবার (৩০ মে) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর করোনার সংক্রমণ ছড়িয়ে পরার পর থেকেই বলসোনারোর জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকে। ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

    শনিবার বিক্ষোভের আয়োজন করেছে বামপন্থী রাজনৈতিক দল, ইউনিয়ন এবং তাদের সহযোগী ছাত্র সংগঠনগুলো। রাজধানী ব্রাসিলিয়া এবং রিও ডি জেনিরোতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে।

    কিন্তু উত্তর-পূর্ব শহর রেসিফে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। দেশটির বৃহত্তম শহর সাও পাওলোতে হাজার হাজার মাস্ক পরা মানুষ অবরুদ্ধ করে রাখে। একটি বড় বেলুনে বলসোনারোকে ভ্যাম্পায়ার হিসেবে চিত্রিত করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ