ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • উত্তাল হ‌য়ে উ‌ঠে‌ছে ভোলার মেঘনা ও তেতু‌লিয়া নদী

    উত্তাল হ‌য়ে উ‌ঠে‌ছে ভোলার মেঘনা ও তেতু‌লিয়া নদী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব‌ঙ্গোপসাগ‌রে ফের লঘুচাপ সৃ‌ষ্টি হওয়ায় উত্তাল হ‌য়ে উ‌ঠে‌ছে ভোলার মেঘনা ও তেতু‌লিয়া নদী। লঘুচা‌পের প্রভা‌বে আজ শুক্রবার সকা‌লে মেঘনা নদীর জোয়া‌রের পা‌নি স্বাভা‌বি‌কের চে‌য়ে ১ থে‌কে দেড় ফুট বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। 

    এদি‌কে, সকাল থে‌কে আকাশ বেশ মেঘাচ্ছন্ন। সূর্যের দেখা মিলছে না। হালকা থেকে মাঝা‌রি আকারের ঝরো বাতাস বইছে। সেই সাথে কখনো কখনো গুরিগুরি বৃ‌ষ্টি হ‌চ্ছে। নদীতে অতি জোয়ারের পানিতে চরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ত‌বে ভোলার সকল রু‌টে ফে‌রি ও লঞ্চ চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

    আবহাওয়া অফিস সূ‌ত্রে জানা গে‌ছে, ব‌ঙ্গোপসাগ‌রে ফের এক‌টি লঘুচাপ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। সমুদ্রবন্দরগু‌লো‌তে ৩ নম্বর স্থানীয় সর্তক সং‌কেত জা‌রি করা হ‌য়ে‌ছে।

    এর আগে, গত সপ্তাহে সাগরে নিন্মচাপ এবং পূর্ণিমার প্রভাবে অতি জোয়ারের পানিতে গত সপ্তাহে শহর রক্ষা বাঁধের বাইরে যারা বসবাস করছেন এবং চরাঞ্চলের হাজার হাজার মানুষের বাড়িঘর তলিয়ে গেছে। আবারো সেই আশঙ্কা করছেন তারা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ