ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে নৌযান চলাচল বন্ধ

    ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে নৌযান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ এবং জেলার অভ্যন্তরীণ সব রুটে ৬৫ ফুটের নিচে সব নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  

    বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান।

    বৈরী আবহাওয়া, যাত্রীদের নিরাপত্তা এবং নৌ বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায়  শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে পরবর্তীকালে নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।

    সকাল থেকে জেলাজুড়ে ভারী বর্ষণ হলেও দুপুর থেকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এতে নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। উপকূলজুড়ে বিরাজ করছে আতঙ্ক-উৎকণ্ঠা।  

    অন্যদিকে, সব মাছ ধরার নৌকা এবং ট্রালকে নিরাপদে আসতে বলেছে প্রশাসন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ