ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • বিমানের প্রতিদিন ক্ষতি দেড় শ কোটি টাকা : প্রতিমন্ত্রী

    বিমানের প্রতিদিন ক্ষতি দেড় শ কোটি টাকা : প্রতিমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, মহামারি করোনার কারণে বিভিন্ন দেশের সাথে বিমান পরিবহন বন্ধ থাকায় বিমানের প্রতিদিন দেড় শ কোটি টাকার ক্ষতি হচ্ছে। তারপরও বিমান বন্ধ রাখতে হচ্ছে। করোনা মোকাবেলায় আন্তর্জাতিক বিশ্বেও সকল যোগাযোগ বন্ধ রয়েছে। সৌদি আরবে বিমান বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক আটকা পড়েছেন। সৌদি সরকারের নিয়মে তাদেরকে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু দেশের শ্রমিকরা এত টাকা খরচ করে থাকতে পারবে না বলে সরকার ভর্তুকি দেওয়ার উদ্যোগ নিয়েছে।

    শনিবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা হলরুমে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, করোনা মোকাবেলায় সরকার কোটি কোটি টাকা খরচ করছে। প্রধানমন্ত্রী নতুন করে চীন থেকে সাড়ে ১২ শ কোটি টাকা খরচ করে দেড় কোটি করোনার টিকা নিয়ে আসছেন। সবই করছেন দেশের মানুষের জন্য। অথচ এ টাকা উন্নয়নে খরচ করলে ২৪ শ কিলোমিটার রাস্তা করা সম্ভব হতো। প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতা আছে বলেই দেশের মানুষ আজ ভালো আছে। দেশে করোনায় মৃত্যু কমে আসছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা এবং মাস্ক পরে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আপনার সকলেই টিকা নেবেন, টিকা নিলে সুস্থ থাকতে পারবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ